$100M Money Models: কীভাবে টাকা বানানো যায়

আমাদের দেশের ছোট ব্যাবসা হোক বা বড় ব্যবসা- সবার মিলিয়ন ডলার প্রশ্ন,

“কীভাবে দ্রুত কাস্টমার পাওয়া যায়, তাদের থেকে বেশি আয় করা যায় এবং দীর্ঘমেয়াদে তাদের ধরে রাখা যায়?”

Alex Hormozi তার বই $100M Money Models এ এই প্রশ্নের সহজ উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, সফল ব্যবসার জন্য তিনটি ধাপ মানতে হবে:

ব্যবসার ৩টা ধাপ (Stage):

1. Stage One: Get Cash– প্রথম ইনকাম

👉 লক্ষ্য: নতুন গ্রাহক টেনে আনা।

ধরুন, আপনার একটা অনলাইন কাপড়ের দোকান আছে। যদি আপনি প্রথমবার কেনার জন্য ২০% ছাড় দেন বা “ফ্রি ডেলিভারি” দেন, তাহলে নতুন গ্রাহক সহজেই অর্ডার করবে।

আবার, যদি আপনার কফি শপ থাকে, আপনি বলতে পারেন-“প্রথম কফি ফ্রি!”

এগুলো হলো Attraction Offer।

এখানে বেশি লাভ হয় না, কিন্তু গ্রাহক প্রথমবার কিনে ফেলবে।

2. Stage Two: Get More Cash– গ্রাহক থেকে বেশি আয়

👉 লক্ষ্য: একজন গ্রাহক থেকে আয়ের পরিমাণ বাড়ানো।

ই-কমার্স শপ এ- কেউ যদি শার্ট কেনে, আপনি সাথে বললেন-“আপনি একটা টাই নিলে কম্বোতে সস্তা পাবেন।”

আবার রেস্টুরেন্ট এর ক্ষেত্রে গ্রাহক যদি বার্গার নেয়, বললেন-“কম্বো সেট নিলে ফ্রেঞ্চ ফ্রাই + ড্রিংক মাত্র ৫০ টাকায়।”

এগুলো হলো- Upsell, Downsell বা Cross-sell।

ফলাফল? একজন গ্রাহক হয়তো একশ টাকার বদলে দেড়শ টাকার কেনাকাটা করবে।

3. Stage Three: Get The Most Cash– দীর্ঘমেয়াদি ইনকাম

👉 লক্ষ্য: গ্রাহক যেন একবার না, বারবার ফিরে আসে।

জিম বা ফিটনেস সেন্টারে- মাসিক সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ অফার করুন।

অনলাইন কোর্স প্ল্যাটফর্ম এ- একক কোর্স বিক্রি না করে “মাসিক মেম্বারশিপে সব কোর্স অ্যাক্সেস” দিন।

সেলুন বা বিউটি পার্লার- “লয়্যালটি কার্ড”-১০ বার সার্ভিস নিলে ১১তম সার্ভিস ফ্রি।

এভাবে গ্রাহক আপনার সাথে লম্বা সময় থাকবে এবং বারবার খরচ করবে।

💡 $100M Money Models বইয়ে একজন ব্যাবসায়ির জন্য শিক্ষা –

১। প্রথমেই লাভ নয়, গ্রাহক টেনে আনাই জরুরি।

২। প্রতি গ্রাহক থেকে আয় বাড়ানোই আসল খেলা।

৩। গ্রাহককে ধরে রাখতে পারলে ব্যবসা অনেক গুণে বেড়ে যাবে।

৪। যত দ্রুত ক্যাশফ্লো আসবে, তত দ্রুত ব্যবসা স্কেল করা সম্ভব।

সার কথা হল- ব্যবসা মানে শুধু একবার প্রোডাক্ট বিক্রি করা নয়, বরং গ্রাহককে বারবার ফিরিয়ে আনার একটা সঠিক সিস্টেম তৈরি করা।

👉 নতুন গ্রাহক আনুন → তাকে বেশি খরচ করান → তাকে দীর্ঘদিন ধরে রাখুন।

এই ৩ ধাপ মানলেই আপনার ব্যবসা হবে টেকসই ও লাভজনক।

ই-কমার্স ওয়েবসাইট হবে 10 x বেটার

আজকের দিনে শুধু আপনার বিজনেস এর জন্য একটা ওয়েবসাইট খোলাই যথেষ্ট নয়। কারণ, গ্রাহকরা চান দ্রুত, নিরাপদ ও স্মার্ট শপিং এক্সপেরিয়েন্স। তাই আপনার ই-কমার্স প্ল্যাটফর্ম হতে হবে আধুনিক, ব্যবহারবান্ধব এবং ভবিষ্যৎ-প্রস্তুত। আমি কিছু সিম্পল টিপস শেয়ার করছি, এটা এপ্লাই করলে আপনার ইকমার্স ওয়েবসাইট হবে সাধারণ ওয়েবসাইট এর তুলনায় 10 x বেটার।

​যেই বিষয় গুলো অবশ্যই মাথায় রাখবেনঃ

✅ সহজ ও সুন্দর ডিজাইন– মোবাইল ফ্রেন্ডলি ও ইউজার ফ্রেন্ডলি UI/UX
✅ প্রোডাক্ট ম্যানেজমেন্ট– ক্যাটাগরি, ফিল্টার, স্টক কন্ট্রোল
✅ নিরাপদ পেমেন্ট সিস্টেম– কার্ড, মোবাইল ব্যাংকিং, COD
✅ কাস্টমার একাউন্ট– অর্ডার হিস্ট্রি, উইশলিস্ট
✅ কার্ট ও চেকআউট– দ্রুত ও সহজ প্রক্রিয়া
✅ ডেলিভারি ম্যানেজমেন্ট– রিয়েল-টাইম ট্র্যাকিং, শিপিং অপশন
✅ অ্যাডমিন ড্যাশবোর্ড– সেলস রিপোর্ট, ইনভেন্টরি কন্ট্রোল
✅ সিকিউরিটি– SSL, এনক্রিপশন, ফ্রড প্রতিরোধ ব্যবস্থা

🤖 ওয়েবসাইট কে আরও কয়েকধাপ এগিয়ে নিতে ইমপ্লিমেন্ট করতে পারেন নিচের ফিচার-

💡 এআই চ্যাটবট– ২৪/৭ কাস্টমার সাপোর্ট
💡 পার্সোনালাইজড সাজেশন– গ্রাহকের জন্য বিশেষ সাজেশন
💡 ডাইনামিক অফার ও প্রাইসিং– ডেটা ভিত্তিক অফার
💡 ভয়েস ও ভিজ্যুয়াল সার্চ– ছবির মাধ্যমে বা ভয়েস দিয়ে সার্চ
💡 ফ্রড ডিটেকশন– নিরাপদ লেনদেন নিশ্চিতকরণ

⚙️ এছাড়া অনেকেই কোন টেকনোলজি ব্যাবহার করবেন, এটা নিয়ে বেশ টেনশন এ থাকেন, আমি ৩ টা টেকনোলজি প্রিফার করবোঃ-

🎨 ফ্রন্টএন্ড

React.js / Next.js – আধুনিক, দ্রুত ও SEO ফ্রেন্ডলি / Angular – বড় ও এন্টারপ্রাইজ প্রজেক্টের জন্য আদর্শ / Vue.js – হালকা ও সহজে শেখা যায় / Svelte– লাইটওয়েট, নতুন জেনারেশনের ফ্রেমওয়ার্ক

⚙️ ব্যাকএন্ড

Node.js (Express) – স্কেলেবল ও দ্রুত API পারফরম্যান্স / Django (Python) – সিকিউরিটি ও ফ্লেক্সিবিলিটি / Laravel (PHP) – সহজ ডেভেলপমেন্ট ও জনপ্রিয় / Ruby on Rails – দ্রুত প্রোটোটাইপ ও কমিউনিটি সাপোর্ট / Spring Boot (Java) – এন্টারপ্রাইজ লেভেল স্কেলেবিলিটি ও সিকিউরিটি

💾 এছাড়া ডাটাবেস ও হোস্টিং এর জন্য এটা প্রেফার করবো-

-ডাটাবেস: PostgreSQL / MongoDB
-ক্লাউড হোস্টিং: AWS / Google Cloud / Azure
-CMS: Headless CMS (Strapi, Sanity)

✅ এখন প্রশ্ন করতে পারেন কোন ক্ষেত্রে কোনটা আপনার জন্য বেটার হবে, সেক্ষেত্রে আপনার প্রোজেক্ট এবং বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, যেমন-

-স্টার্টআপ/ছোট প্রজেক্ট: Vue.js + Laravel
-মাঝারি স্কেল: React.js + Node.js / Django
-বড় এন্টারপ্রাইজ: Angular + Spring Boot

এই স্ট্র্যাটেজি ব্যবহার করলে আপনার ই-কমার্স ওয়েবসাইট হবে দ্রুত, নিরাপদ ও ভবিষ্যৎ বিজনেস যুদ্ধের জন্য-প্রস্তুত।

ই-কমার্স সেক্টরে সফল হতে চাইলে শুধু ওয়েবসাইট বানালেই হবে না, বরং সঠিক বিজনেস প্লানও ব্যবহার করতে হবে।

টেক সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন-সাধ্যমতো উত্তর দেবো ইনশাআল্লাহ।