আমাদের দেশের ছোট ব্যাবসা হোক বা বড় ব্যবসা- সবার মিলিয়ন ডলার প্রশ্ন,
“কীভাবে দ্রুত কাস্টমার পাওয়া যায়, তাদের থেকে বেশি আয় করা যায় এবং দীর্ঘমেয়াদে তাদের ধরে রাখা যায়?”
Alex Hormozi তার বই $100M Money Models এ এই প্রশ্নের সহজ উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, সফল ব্যবসার জন্য তিনটি ধাপ মানতে হবে:
1. Stage One: Get Cash– প্রথম ইনকাম
লক্ষ্য: নতুন গ্রাহক টেনে আনা।
ধরুন, আপনার একটা অনলাইন কাপড়ের দোকান আছে। যদি আপনি প্রথমবার কেনার জন্য ২০% ছাড় দেন বা “ফ্রি ডেলিভারি” দেন, তাহলে নতুন গ্রাহক সহজেই অর্ডার করবে।
আবার, যদি আপনার কফি শপ থাকে, আপনি বলতে পারেন-“প্রথম কফি ফ্রি!”
এগুলো হলো Attraction Offer।
এখানে বেশি লাভ হয় না, কিন্তু গ্রাহক প্রথমবার কিনে ফেলবে।
2. Stage Two: Get More Cash– গ্রাহক থেকে বেশি আয়
লক্ষ্য: একজন গ্রাহক থেকে আয়ের পরিমাণ বাড়ানো।
ই-কমার্স শপ এ- কেউ যদি শার্ট কেনে, আপনি সাথে বললেন-“আপনি একটা টাই নিলে কম্বোতে সস্তা পাবেন।”
আবার রেস্টুরেন্ট এর ক্ষেত্রে গ্রাহক যদি বার্গার নেয়, বললেন-“কম্বো সেট নিলে ফ্রেঞ্চ ফ্রাই + ড্রিংক মাত্র ৫০ টাকায়।”
এগুলো হলো- Upsell, Downsell বা Cross-sell।
ফলাফল? একজন গ্রাহক হয়তো একশ টাকার বদলে দেড়শ টাকার কেনাকাটা করবে।
3. Stage Three: Get The Most Cash– দীর্ঘমেয়াদি ইনকাম
লক্ষ্য: গ্রাহক যেন একবার না, বারবার ফিরে আসে।
জিম বা ফিটনেস সেন্টারে- মাসিক সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ অফার করুন।
অনলাইন কোর্স প্ল্যাটফর্ম এ- একক কোর্স বিক্রি না করে “মাসিক মেম্বারশিপে সব কোর্স অ্যাক্সেস” দিন।
সেলুন বা বিউটি পার্লার- “লয়্যালটি কার্ড”-১০ বার সার্ভিস নিলে ১১তম সার্ভিস ফ্রি।
এভাবে গ্রাহক আপনার সাথে লম্বা সময় থাকবে এবং বারবার খরচ করবে।
$100M Money Models বইয়ে একজন ব্যাবসায়ির জন্য শিক্ষা –
১। প্রথমেই লাভ নয়, গ্রাহক টেনে আনাই জরুরি।
২। প্রতি গ্রাহক থেকে আয় বাড়ানোই আসল খেলা।
৩। গ্রাহককে ধরে রাখতে পারলে ব্যবসা অনেক গুণে বেড়ে যাবে।
৪। যত দ্রুত ক্যাশফ্লো আসবে, তত দ্রুত ব্যবসা স্কেল করা সম্ভব।
সার কথা হল- ব্যবসা মানে শুধু একবার প্রোডাক্ট বিক্রি করা নয়, বরং গ্রাহককে বারবার ফিরিয়ে আনার একটা সঠিক সিস্টেম তৈরি করা।
নতুন গ্রাহক আনুন → তাকে বেশি খরচ করান → তাকে দীর্ঘদিন ধরে রাখুন।
এই ৩ ধাপ মানলেই আপনার ব্যবসা হবে টেকসই ও লাভজনক।

