আমাদের জীবনে টাকার গুরুত্ব অপরিসীম। কিন্তু খেয়াল করেছেন কি-আয় করার পরও মাস শেষে হাতে তেমন কিছুই থাকে না? কেন? কারণ আমরা বেশিরভাগই আয়ের সঙ্গে স্ট্যাটাস মেলাতে গিয়ে এমন এক অর্থ ফাঁদে পড়ি, যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে।

একটা বিষয় পরিষ্কার করে বলি-টাকা যেমন আসে একদিকে, তেমনি খরচ হয় আরেকদিক দিয়ে। আর মাঝখান দিয়ে চুপিচুপি ঢুকে পড়ে ট্রাপ নামের অপ্রয়োজনীয় খরচগুলো।

চলুন বুঝি ৪টি ট্র্যাপের জানালার গল্প:

১. আয়ের জানালা

এটা আমাদের মূল ইনকামের দরজা। চাকরি হোক, ব্যবসা হোক, ফ্রিল্যান্সিং হোক-সব আয় আসে এখান থেকে। আপনি সময় দেন, শ্রম দেন, তারপর টাকা আসে।

২. ব্যয়ের জানালা

এই জানালা দিয়ে বেরিয়ে যায় ঘরভাড়া, বাজার খরচ, বিদ্যুৎ বিল-সব প্রয়োজনীয় খরচ। দুঃখের বিষয়, অনেকেই ভাবে “টাকা মানেই বিল পরিশোধ করার জিনিস!”
ফলে তারা যত আয়ই করুক না কেন, সবটাই এখানে খরচ হয়ে যায়।

৩. ট্রাপের জানালা

এই জানালাটাই সবচেয়ে বিপজ্জনক। এখান দিয়ে ঢোকে অপ্রয়োজনীয় খরচ, শো-অফ, বিলাসিতা, অন্যকে দেখানোর প্রতিযোগিতা।
“মাঝে মাঝে মনে হয়, স্ট্যাটাস ধরে রাখতে গিয়ে আমি নিজেই একটা স্ট্যাচু হয়ে গেছি!” মধ্যবিত্তরা এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
লোন নিয়ে গাড়ি কেনা, জমি বিক্রি করে বিদেশ ঘোরা, না-থাকা টাকায় ‘ধনী’ সাজার চেষ্টা—এই সব খরচ আসলে একেকটা ফাঁদ।
ফলাফল? ঋণের চাপ, মানসিক অশান্তি, সংসারে টানাপোড়েন।

৪. গুপ্ত সম্পদের জানালা

এই জানালা দিয়ে আসে ‘আসল’ ধনীদের আয়। বাড়িভাড়া, ব্যবসা, শেয়ার, বিনিয়োগ-এসব থেকে আসে নিয়মিত আয়, যা তাদের জীবন চালায়।

👉 “ধনীরা জানে, টাকার সবচেয়ে ভালো কাজ হলো আরেকটা টাকা তৈরি করা।”

তাহলে সমস্যা কোথায়?

দরিদ্ররা সব টাকা ব্যয়ের জানালায় খরচ করে ফেলে।
আর মধ্যবিত্তরা খরচের সঙ্গে সঙ্গে ট্রাপেও পড়ে যায়।
ফলে তাদের সঞ্চয় হয় না, বরং ঋণ বাড়ে।
এভাবে একসময় তারা দরিদ্র হয়ে পড়ে।

সত্যি বলতে, মধ্যবিত্ত শ্রেণি দিন দিন বিলুপ্তির পথে।

তাহলে বাঁচার উপায় কী?

✅ অপ্রয়োজনীয় খরচ কমান
✅ শো-অফ করা বন্ধ করুন
✅ গুপ্ত সম্পদের জানালা তৈরি করুন

আপনার লক্ষ্য হওয়া উচিত-আপনার সম্পদ থেকে পাওয়া আয় যেন আপনার মাসিক খরচের চেয়ে বেশি হয়।
সেটা হলেই আপনি আসল অর্থে স্বাধীন, নিরাপদ, এবং ধনী হবেন।


“ধনী হতে চান? আয় করুন ৩০%, আর বাকি ৭০% ব্যয় করুন বুদ্ধি দিয়ে।”
“ধনী দেখানোর চেয়ে ধনী হওয়াটা অনেক বেশি শান্তির।”

-রায়হান মাহমুদ

Recommended Posts

No comment yet, add your voice below!


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *