আপনার আইডিয়া যতই অসাধারণ হোক বা আপনি যতই পরিশ্রমী হন না কেন, সঠিক টিম ছাড়া আপনার উদ্যোগ একটি বৃত্তের মধ্যে ঘুরপাক খাবে। বড় স্বপ্ন বাস্তবায়নের পেছনে থাকে একটি দক্ষ, দায়বদ্ধ এবং গোল অরিয়েন্টেড টিম। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের উদ্যোক্তারা অনেক সময় টিম গঠনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার কারণে পুরো প্রজেক্ট ধ্বংস হয়ে যায় এবং ব্যবসা ব্যর্থতায় পর্যবসিত হয়।

পিটার ড্রাকার বলেছেন, The best way to predict the future is to create it– with the right team. অর্থাৎ, ভবিষ্যত জানতে চাইলে, সেটি তৈরি করে ফেলুন— সঠিক টিমের মাধ্যমে।

ভুল টিম = ব্যর্থ প্রজেক্ট

ওয়ারেন বাফেট বলেন বলেছেন, Price is what you pay. Value is what you get. অর্থাৎ, আপনি যা দেন, সেটা দাম। আপনি যা পান, সেটাই আসল মূল্য।

আমাদের দেশে বেশির ভাগ সময়ই দেখা যায়-উদ্যোক্তারা এলাকার ছোট ভাই, আত্মীয়, বন্ধু বা পরিচিতজনদের নিয়োগ দেন শুধুমাত্র কম বেতনে পাওয়া যায় বলে বা তারা আমার বিশ্বস্ত এরকম ধারণা থেকে। এই ভুল সিদ্ধান্তের কারণে দীর্ঘমেয়াদে প্রকল্পে বড় ধরনের ক্ষতি হয়। আপনি হয়তো ২ হাজার টাকা বাঁচালেন, কিন্তু এর বিনিময়ে হয়তো দুই কোটি টাকার ভবিষ্যৎ সম্ভাবনাকে নষ্ট করলেন।

একটি তিক্ত অভিজ্ঞতা: আদনানের গল্প

আদনান, একজন স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা। প্রযুক্তি নিয়ে কাজ করতে ভালোবাসতেন, তাই একসময় তিনি একটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ চালুর সিদ্ধান্ত নেয়। শুরুতেই সে তার পরিচিত কয়েকজন বন্ধু ও আত্মীয়কে টিমে নিয়ে নেয়-কেউ মার্কেটিং দেখবে, কেউ অ্যাপ ডেভেলপমেন্ট, আবার কেউ কাস্টমার সার্ভিস। কিন্তু বড় ভুলটা ছিল এখানেই-এই সদস্যদের কেউই সেই বিষয়ে দক্ষ বা অভিজ্ঞ ছিলেন না। কাজের প্রতি পেশাদার মনোভাবেরও ঘাটতি ছিল। শুরুতে সবকিছু ভালোই চলছিল, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই অ্যাপে সমস্যা দেখা দেয়, ব্যবহারকারীরা বিরক্ত হতে শুরু করে। কাস্টমার সার্ভিসে দ্রুত সাড়া মিলত না, আর মার্কেটিং কার্যক্রম ছিল অপরিকল্পিত। মাত্র ৬ মাসের মাথায় অ্যাপটি একাধিকবার ক্র্যাশ করে, কাস্টমার কমে যায়, এবং আদনান বাধ্য হয় পুরো প্রজেক্টটি বন্ধ করে দিতে।

সাইমন সিনেক বলেছেন, You don’t hire for skills, you hire for attitude. You can always teach skills. অর্থাৎ আপনি কেবল স্কিল দেখে নয়, আচরন/মনোভাব দেখে নিয়োগ দিন। কারণ স্কিল শেখানো যায়, আচরন/মনোভাব নয়। জ্যাক মা বলেছেন, Never hire your relatives unless they are more competent than others. অর্থাৎ, আত্মীয়কে নিয়োগ দিন তখনই, যখন সে অন্যদের চেয়ে বেশি যোগ্য।

দক্ষ টিম ছাড়া পরিকল্পনা বাস্তবায়ন হয় না:

ভালো পরিকল্পনা শুধুমাত্র কাগজে ভালো দেখায়। তার বাস্তব প্রয়োগের জন্য প্রয়োজন দক্ষ টিম মেম্বার। কো-ফাউন্ডারদের মধ্যে ভিন্ন ভিন্ন দক্ষতা থাকলে টিম ভারসাম্যপূর্ণ হয়- একজন টেকনোলজি দেখে, আরেকজন মার্কেটিং, আরেকজন অপারেশন। পাশাপাশি, যারা নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের যোগ্যতা, দায়বদ্ধতা ও কাজের প্রতি মনোভাব অবশ্যই বিবেচনায় রাখতে হবে।

স্টিভ জবস বলেছেন, Great things in business are never done by one person. They’re done by a team of people. অর্থাৎ ব্যবসায়ে বড় কিছু কখনো একজন করে হয় না-সেটা হয় একটি টিমের মাধ্যমে।”

শক্তিশালী টিম গঠনের ৬টি কৌশল

  1. কো-ফাউণ্ডারদের ভিন্ন ভিন্ন দক্ষতায় নির্বাচন করুন: একজন প্রোডাক্টে ভালো, অন্যজন বিজনেস ডেভেলপমেন্টে-এই কম্বিনেশন টিমকে এগিয়ে নেয়।
  2. যোগ্যতা আগে, সম্পর্ক পরে: আত্মীয় বা বন্ধুকে নয়, এমন মানুষকে নিন যিনি কাজ জানেন, এবং দায় নিয়ে করবেন।
  3. চাকরির আগে পরীক্ষার সুযোগ দিন: ইন্টার্নশিপ বা প্রজেক্ট ভিত্তিক কাজ দিয়ে যাচাই করুন।
  4. মনোভাবকে গুরুত্ব দিন: শুধু স্কিল থাকলেই হবে না, টিমওয়ার্ক ও সমস্যা সমাধানে আগ্রহী এমন কাউকে বেছে নিন।
  5. যোগ্য বেতন নিশ্চিত করুন: দক্ষ লোককে ধরে রাখতে চাইলে ভালো পারিশ্রমিক দিন। এতে তারা আরও দায়বদ্ধ হয়ে কাজ করবে।
  6. টিম কেমিস্ট্রি এবং কমিউনিকেশন গুরুত্ব দিন: টিমের সদস্যরা একে অপরকে সম্মান করে, এমন পরিবেশে বড় সাফল্য আসে।

আপনি একা কিছুদূর যেতে পারবেন, কিন্তু অনেকদূর যেতে চাইলে টিম চাই–সঠিক, দায়বদ্ধ, দক্ষ এবং একে অপরের প্রতি সম্মানবোধসম্পন্ন। একটি ভালো টিম না থাকলে, ভালো পরিকল্পনাও মাঠে মারা যাবে। তাই টিম গঠনের ক্ষেত্রে কোনো আপস করবেন না। ভবিষ্যতের সফলতাই এর বিনিময়।

লেখাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনি যদি পরবর্তী কোনো বিষয়ের ওপর জানতে চান, তাও জানাতে পারেন।
_
রায়হান মাহমুদ

Recommended Posts

No comment yet, add your voice below!


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *