The Miracle Morning and Islam: How to Build a Productive, Faith-Filled Morning Routine

In our fast-moving world, starting your morning with focus, peace and gratitude can completely transform your life. In The Miracle Morning, author Hal Elrod introduces a simple yet powerful formula- the SAVERS routine– designed to boost productivity, positivity and personal growth.

Surprisingly, this concept aligns beautifully with Islamic teachings, especially the spiritual practice of starting the day with Fajr prayer. Let’s explore how both complement each other and how you can create a balanced, barakah-filled start to your day.


☀️ What Is the Miracle Morning?

The Miracle Morning revolves around six powerful habits, summarized by the acronym SAVERS:

  • S – Silence: Begin your day with meditation, prayer, or reflection.
  • A – Affirmations: Speak positive words to strengthen your mindset.
  • V – Visualization: Imagine your goals and future success clearly.
  • E – Exercise: Move your body to increase energy and focus.
  • R – Reading: Read something uplifting or educational.
  • S – Scribing: Write your thoughts, gratitude, and goals.

These habits encourage discipline, awareness, and positivity- values that Islam deeply emphasizes.


The Islamic Connection: Islam Already Teaches the Miracle Morning

Islam naturally incorporates all six SAVERS principles into the daily life of a believer. Our faith already guides us toward a mindful, productive start each morning:

SAVERS StepIslamic PracticeDescription
SilenceFajr prayerThe early morning quietness of Fajr brings spiritual peace and focus.
AffirmationsDhikr & Du’aReciting the names of Allah and daily supplications strengthen faith and positivity.
VisualizationNiyyah (intention)Setting pure intentions before action keeps life goal-oriented and sincere.
ExercisePhysical movementStaying active maintains health, an amanah (trust) from Allah.
ReadingQur’an & HadithMorning recitation and learning bring guidance and mental clarity.
ScribingMuhasabah (reflection)Writing reflections or gratitude strengthens self-awareness and humility.

By practicing the SAVERS routine through an Islamic lens, we combine modern personal development with timeless spiritual wisdom.


How to Create Your Own “Miracle Morning” in Islam

Here’s a simple way to design your own faith-centered morning routine:

  1. Wake up early for Fajr– your spiritual anchor for the day.
  2. Spend 5–10 minutes in silence– pray, meditate, or do dhikr.
  3. Repeat positive affirmations or du’as– remind yourself of Allah’s mercy and your purpose.
  4. Visualize your day– set clear intentions (niyyah) for your goals.
  5. Do light exercise– stretch, walk, or breathe deeply.
  6. Read Qur’an or a motivational book– nourish your soul and mind.
  7. Write a few reflections– express gratitude or note your lessons.

When done with sincerity and consistency, this morning routine brings not just productivity but barakah (divine blessing) into your day.


Final Thoughts

The Miracle Morning reminds us that our mornings define our lives. Islam teaches that every sunrise is a new chance for renewal, reflection, and gratitude.

By combining the SAVERS routine with Islamic practices, we create a life filled with discipline, positivity, and spiritual growth.

Tomorrow morning, rise with purpose. Pray, reflect, move, read, and write- not only for worldly success but for peace, faith, and eternal reward.

$100M Money Models: কীভাবে টাকা বানানো যায়

আমাদের দেশের ছোট ব্যাবসা হোক বা বড় ব্যবসা- সবার মিলিয়ন ডলার প্রশ্ন,

“কীভাবে দ্রুত কাস্টমার পাওয়া যায়, তাদের থেকে বেশি আয় করা যায় এবং দীর্ঘমেয়াদে তাদের ধরে রাখা যায়?”

Alex Hormozi তার বই $100M Money Models এ এই প্রশ্নের সহজ উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, সফল ব্যবসার জন্য তিনটি ধাপ মানতে হবে:

ব্যবসার ৩টা ধাপ (Stage):

1. Stage One: Get Cash– প্রথম ইনকাম

👉 লক্ষ্য: নতুন গ্রাহক টেনে আনা।

ধরুন, আপনার একটা অনলাইন কাপড়ের দোকান আছে। যদি আপনি প্রথমবার কেনার জন্য ২০% ছাড় দেন বা “ফ্রি ডেলিভারি” দেন, তাহলে নতুন গ্রাহক সহজেই অর্ডার করবে।

আবার, যদি আপনার কফি শপ থাকে, আপনি বলতে পারেন-“প্রথম কফি ফ্রি!”

এগুলো হলো Attraction Offer।

এখানে বেশি লাভ হয় না, কিন্তু গ্রাহক প্রথমবার কিনে ফেলবে।

2. Stage Two: Get More Cash– গ্রাহক থেকে বেশি আয়

👉 লক্ষ্য: একজন গ্রাহক থেকে আয়ের পরিমাণ বাড়ানো।

ই-কমার্স শপ এ- কেউ যদি শার্ট কেনে, আপনি সাথে বললেন-“আপনি একটা টাই নিলে কম্বোতে সস্তা পাবেন।”

আবার রেস্টুরেন্ট এর ক্ষেত্রে গ্রাহক যদি বার্গার নেয়, বললেন-“কম্বো সেট নিলে ফ্রেঞ্চ ফ্রাই + ড্রিংক মাত্র ৫০ টাকায়।”

এগুলো হলো- Upsell, Downsell বা Cross-sell।

ফলাফল? একজন গ্রাহক হয়তো একশ টাকার বদলে দেড়শ টাকার কেনাকাটা করবে।

3. Stage Three: Get The Most Cash– দীর্ঘমেয়াদি ইনকাম

👉 লক্ষ্য: গ্রাহক যেন একবার না, বারবার ফিরে আসে।

জিম বা ফিটনেস সেন্টারে- মাসিক সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ অফার করুন।

অনলাইন কোর্স প্ল্যাটফর্ম এ- একক কোর্স বিক্রি না করে “মাসিক মেম্বারশিপে সব কোর্স অ্যাক্সেস” দিন।

সেলুন বা বিউটি পার্লার- “লয়্যালটি কার্ড”-১০ বার সার্ভিস নিলে ১১তম সার্ভিস ফ্রি।

এভাবে গ্রাহক আপনার সাথে লম্বা সময় থাকবে এবং বারবার খরচ করবে।

💡 $100M Money Models বইয়ে একজন ব্যাবসায়ির জন্য শিক্ষা –

১। প্রথমেই লাভ নয়, গ্রাহক টেনে আনাই জরুরি।

২। প্রতি গ্রাহক থেকে আয় বাড়ানোই আসল খেলা।

৩। গ্রাহককে ধরে রাখতে পারলে ব্যবসা অনেক গুণে বেড়ে যাবে।

৪। যত দ্রুত ক্যাশফ্লো আসবে, তত দ্রুত ব্যবসা স্কেল করা সম্ভব।

সার কথা হল- ব্যবসা মানে শুধু একবার প্রোডাক্ট বিক্রি করা নয়, বরং গ্রাহককে বারবার ফিরিয়ে আনার একটা সঠিক সিস্টেম তৈরি করা।

👉 নতুন গ্রাহক আনুন → তাকে বেশি খরচ করান → তাকে দীর্ঘদিন ধরে রাখুন।

এই ৩ ধাপ মানলেই আপনার ব্যবসা হবে টেকসই ও লাভজনক।

ই-কমার্স ওয়েবসাইট হবে 10 x বেটার

আজকের দিনে শুধু আপনার বিজনেস এর জন্য একটা ওয়েবসাইট খোলাই যথেষ্ট নয়। কারণ, গ্রাহকরা চান দ্রুত, নিরাপদ ও স্মার্ট শপিং এক্সপেরিয়েন্স। তাই আপনার ই-কমার্স প্ল্যাটফর্ম হতে হবে আধুনিক, ব্যবহারবান্ধব এবং ভবিষ্যৎ-প্রস্তুত। আমি কিছু সিম্পল টিপস শেয়ার করছি, এটা এপ্লাই করলে আপনার ইকমার্স ওয়েবসাইট হবে সাধারণ ওয়েবসাইট এর তুলনায় 10 x বেটার।

​যেই বিষয় গুলো অবশ্যই মাথায় রাখবেনঃ

✅ সহজ ও সুন্দর ডিজাইন– মোবাইল ফ্রেন্ডলি ও ইউজার ফ্রেন্ডলি UI/UX
✅ প্রোডাক্ট ম্যানেজমেন্ট– ক্যাটাগরি, ফিল্টার, স্টক কন্ট্রোল
✅ নিরাপদ পেমেন্ট সিস্টেম– কার্ড, মোবাইল ব্যাংকিং, COD
✅ কাস্টমার একাউন্ট– অর্ডার হিস্ট্রি, উইশলিস্ট
✅ কার্ট ও চেকআউট– দ্রুত ও সহজ প্রক্রিয়া
✅ ডেলিভারি ম্যানেজমেন্ট– রিয়েল-টাইম ট্র্যাকিং, শিপিং অপশন
✅ অ্যাডমিন ড্যাশবোর্ড– সেলস রিপোর্ট, ইনভেন্টরি কন্ট্রোল
✅ সিকিউরিটি– SSL, এনক্রিপশন, ফ্রড প্রতিরোধ ব্যবস্থা

🤖 ওয়েবসাইট কে আরও কয়েকধাপ এগিয়ে নিতে ইমপ্লিমেন্ট করতে পারেন নিচের ফিচার-

💡 এআই চ্যাটবট– ২৪/৭ কাস্টমার সাপোর্ট
💡 পার্সোনালাইজড সাজেশন– গ্রাহকের জন্য বিশেষ সাজেশন
💡 ডাইনামিক অফার ও প্রাইসিং– ডেটা ভিত্তিক অফার
💡 ভয়েস ও ভিজ্যুয়াল সার্চ– ছবির মাধ্যমে বা ভয়েস দিয়ে সার্চ
💡 ফ্রড ডিটেকশন– নিরাপদ লেনদেন নিশ্চিতকরণ

⚙️ এছাড়া অনেকেই কোন টেকনোলজি ব্যাবহার করবেন, এটা নিয়ে বেশ টেনশন এ থাকেন, আমি ৩ টা টেকনোলজি প্রিফার করবোঃ-

🎨 ফ্রন্টএন্ড

React.js / Next.js – আধুনিক, দ্রুত ও SEO ফ্রেন্ডলি / Angular – বড় ও এন্টারপ্রাইজ প্রজেক্টের জন্য আদর্শ / Vue.js – হালকা ও সহজে শেখা যায় / Svelte– লাইটওয়েট, নতুন জেনারেশনের ফ্রেমওয়ার্ক

⚙️ ব্যাকএন্ড

Node.js (Express) – স্কেলেবল ও দ্রুত API পারফরম্যান্স / Django (Python) – সিকিউরিটি ও ফ্লেক্সিবিলিটি / Laravel (PHP) – সহজ ডেভেলপমেন্ট ও জনপ্রিয় / Ruby on Rails – দ্রুত প্রোটোটাইপ ও কমিউনিটি সাপোর্ট / Spring Boot (Java) – এন্টারপ্রাইজ লেভেল স্কেলেবিলিটি ও সিকিউরিটি

💾 এছাড়া ডাটাবেস ও হোস্টিং এর জন্য এটা প্রেফার করবো-

-ডাটাবেস: PostgreSQL / MongoDB
-ক্লাউড হোস্টিং: AWS / Google Cloud / Azure
-CMS: Headless CMS (Strapi, Sanity)

✅ এখন প্রশ্ন করতে পারেন কোন ক্ষেত্রে কোনটা আপনার জন্য বেটার হবে, সেক্ষেত্রে আপনার প্রোজেক্ট এবং বাজেট অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, যেমন-

-স্টার্টআপ/ছোট প্রজেক্ট: Vue.js + Laravel
-মাঝারি স্কেল: React.js + Node.js / Django
-বড় এন্টারপ্রাইজ: Angular + Spring Boot

এই স্ট্র্যাটেজি ব্যবহার করলে আপনার ই-কমার্স ওয়েবসাইট হবে দ্রুত, নিরাপদ ও ভবিষ্যৎ বিজনেস যুদ্ধের জন্য-প্রস্তুত।

ই-কমার্স সেক্টরে সফল হতে চাইলে শুধু ওয়েবসাইট বানালেই হবে না, বরং সঠিক বিজনেস প্লানও ব্যবহার করতে হবে।

টেক সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন-সাধ্যমতো উত্তর দেবো ইনশাআল্লাহ।

ব্যবসায়ে সততা = বরকত! রাসুল ﷺ-এর অমূল্য নির্দেশনা জানেন কি?

আমাদের বিজনেস পণ্য ক্রয় এবং বিক্রয় এর ক্ষেত্রে দরদাম একটি সাধারণ বিষয়।
সাধারণত আমরা কি প্রাকটিস করি, কিনতে গেলে আমরা কম দাম বলি, আর বিক্রি করতে গেলে বেশি দাম চাই। তারপর ধীরে ধীরে দরদাম করে “নিজের কাঙ্ক্ষিত দামে” পণ্যটা নেই বা দিই।

কিন্তু জানেন কি❓
রাসুলুল্লাহ ﷺ আমাদেরকে এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন ।

একদিন একজন মহিলা সাহাবিয়া যার নাম কায়লা রা. (মহিলা সাহাবি এবং তিনি একজন ব্যাবসায়ী ছিলেন) উমরার সময় রাসুল ﷺ-কে জিজ্ঞেস করলেন-
“আমি যখন কিনি, কম দাম বলি, তারপর বাড়াতে বাড়াতে কাঙ্ক্ষিত মূল্যে গিয়ে পৌঁছাই। আবার যখন বিক্রি করি, বেশি দাম চাই, তারপর কমাতে কমাতে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করি।”

রাসুল ﷺ তাকে বললেন- “হে কায়লা! তুমি এমন করো না। তুমি যখন কিছু কিনতে যাবে, তখন সরাসরি তোমার কাঙ্ক্ষিত দামটাই বলবে-হোক সেটা দেওয়া হোক বা না দেওয়া হোক। আর যখন কিছু বিক্রি করবে, তখনও কাঙ্ক্ষিত দামটাই চাইবে-হোক সেটা নেওয়া বা না নেওয়া।”-(ইবনে মাজাহ, হাদিস: ২২০৪)

এখান থেকে আমরা কী শিখব?

1️⃣ ব্যবসায় সততা জরুরি।
2️⃣ দরদামে চালাকি বা ফাঁকি নয়, বরং স্পষ্টভাবে নিজের চাওয়াটা বলা উচিত।
3️⃣ ক্রেতা বা বিক্রেতা-দুই পক্ষেরই অধিকার ও সম্মান বজায় রাখা দরকার।
4️⃣ বেশি লোভ না করে, ন্যায্য লাভেই বরকত আছে।

ইসলামে ব্যবসা শুধু টাকা আয়ের মাধ্যম নয়, বরং ইবাদতেরও অংশ। তাই কেনা-বেচায় সত্যবাদিতা ও সরলতা বজায় রাখলে তাতে আল্লাহর বরকত নেমে আসে।

কেন হঠাৎ আপনার মনে ভাবা প্রোডাক্টই বিজ্ঞাপনে ভেসে ওঠে?

জামিল চেয়ারে হেলান দিয়ে ভাবছিল- “একটা নতুন ওয়্যারলেস হেডফোন কিনলে কেমন হয়?”

সে গুগলে খুঁজলো না, কাউকে বললোও না । শুধু মনে মনে ভাবলো ।

কিছুক্ষণ পর, ফেসবুক স্ক্রল করতে গিয়ে সে অবাক! ঠিক সেই হেডফোনের বিজ্ঞাপন সামনে ভেসে উঠলো। “আরে… ফেসবুক কি আমার মনের কথা শুনে ফেললো নাকি?”

আসলে ফেসবুক জামিলের মনের কথা পড়ে ফেলে না।
এটা ঘটে কিছু স্মার্ট মার্কেটিং কৌশল আর মস্তিষ্কের মনস্তত্ত্ব মিলিয়ে:

কেন এমন হয়?

1️⃣ দ্য বাডার-মাইনহফ ফেনোমেনন (The Baader-Meinhof Phenomenon / Frequency Illusion):
আপনি যখন প্রথম কোনো প্রোডাক্ট নিয়ে ভাবেন বা খেয়াল করেন, তখন আপনার মস্তিষ্ক সেটার প্রতি বেশি সচেতন হয়ে যায়।
আসলে বিজ্ঞাপনটা আগেও চলছিল, কিন্তু এখন আপনার নজরে পড়ছে বেশি।
উদাহরণ: আপনি নাইকি জুতো কেনার কথা ভাবলেন → হঠাৎ দেখলেন চারপাশে শুধু নাইকি বিজ্ঞাপন।

2️⃣ রিটার্গেটিং ও রিমার্কেটিং অ্যাডস (Retargeting & Remarketing Ads):
আপনি যদি আগে কখনো গুগল, অ্যামাজন বা অন্য কোনো ওয়েবসাইটে প্রোডাক্ট খুঁজে থাকেন, তাহলে কুকিজ (cookies) সেটা লগ করে রাখে।
তারপর গুগল অ্যাডস, ফেসবুক পিক্সেল বা টিকটক পিক্সেল আপনাকে ইন্টারনেটে বারবার সেই বিজ্ঞাপন দেখায়।
এজন্যই মনে হয় প্রোডাক্টটা আপনাকে “তাড়া করছে”।

3️⃣ লুকঅ্যালাইক অডিয়েন্স টার্গেটিং (Lookalike Audience Targeting):
আপনি সার্চ না করলেও, ফেসবুক/ইনস্টাগ্রাম আপনার আগ্রহ, আচরণ, বয়স, অবস্থান এমনকি আপনার বন্ধুদের এক্টিভিটি থেকেও আন্দাজ করতে পারে।
উদাহরণ: আপনি যদি ফিটনেস নিয়ে কথা বলেন বা জিম পেজ ফলো করেন, তবে সার্চ না করেই প্রোটিন পাউডারের বিজ্ঞাপন সামনে চলে আসবে।

4️⃣ ভয়েস ও কনটেক্সচুয়াল ডেটা (Voice & Contextual Data– বিতর্কিত কিন্তু বাস্তবসম্মত):
কিছু অ্যাপ মাইক্রোফোন পারমিশন নেয়, এজন্য অনেকের সন্দেহ হয় যে তারা কথোপকথন শোনে।
তবে বেশিরভাগ ক্ষেত্রে বিজ্ঞাপন আসে আপনার চ্যাট, ব্রাউজিং, লোকেশন বা বন্ধুদের এক্টিভিটির সূত্র ধরে।
উদাহরণ: আপনি যদি বন্ধুর সাথে বালি ট্যুর নিয়ে কথা বলেন → পরদিন হোটেল বিজ্ঞাপন পেয়ে যান। (আসলে কারণ হয়তো আপনার বা বন্ধুর সার্চ হিষ্ট্রি)।

5️⃣ প্রেডিক্টিভ এআই মার্কেটিং (Predictive AI Marketing)
গুগল ও মেটা (ফেসবুক) কোটি কোটি ডেটা ব্যবহার করে আগে থেকেই আন্দাজ করে আপনি কী কিনতে পারেন।
তারা আপনার বয়স, ব্রাউজিং হিষ্ট্রি, আগ্রহ, ক্রয়-প্যাটার্নসহ লক্ষ লক্ষ ডেটা বিশ্লেষণ করে।
তাই বিজ্ঞাপনগুলোকে মনে হয় যেন মাথার ভেতর থেকে বের হয়ে এসেছে।


so, আপনিও চাইলে এই একই কৌশলগুলো ব্যবহার করে আপনার প্রোডাক্টকে গ্রাহকের সামনে হাজির করতে পারেন- যেভাবে জামিল হেডফোনের বিজ্ঞাপন দেখলো।

শুধু প্রোডাক্ট বিক্রি নয়, এখন চাই Holistic Marketing

আগে ব্যবসা মানেই ছিলো প্রোডাক্ট তৈরি করা আর সেটা গ্রাহকের হাতে তুলে দেওয়া। বিজ্ঞাপন মানেই ছিলো টিভি বা পোস্টার, যেখানে একমুখীভাবে বার্তা পৌঁছে দেওয়া হতো। কিন্তু আজকের দুনিয়া একেবারেই বদলে গেছে।

এখন গ্রাহক শুধু “একটা প্রোডাক্ট” খুঁজে না।
সে খুঁজে বিশ্বাস, অভিজ্ঞতা, সম্পর্ক, আর মূল্যবোধ।

ধরুন, আপনি একটা মোবাইল কিনছেন।
আপনি শুধু মোবাইলের ফিচার দেখবেন না, ব্র্যান্ডের সার্ভিস, কাস্টমার কেয়ার, তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি- সবই আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলবে।

এই জন্যই এখনকার যুগকে বলা হয় Holistic Marketing Era– যেখানে মার্কেটিং মানে শুধু বিজ্ঞাপন নয়, বরং ব্যবসার প্রতিটি দিককে (গ্রাহক, কর্মচারী, সমাজ, পরিবেশ) একসাথে যুক্ত করে একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা তৈরি করা।

Philip Kotler যেটাকে সুন্দরভাবে বলেছেন:
“Holistic Marketing is based on the development, design and implementation of marketing programs, processes and activities that recognise their breadth and interdependencies.”


হোলিস্টিক মার্কেটিং- মূলত ৪ টি পিলার এর উপরে দাঁড়িয়ে আছেঃ

১. রিলেশনশিপ মার্কেটিং
গ্রাহকের সাথে একবার বিক্রি করে ভুলে গেলে চলবে না। বরং দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করতে হবে।

একটা উদাহারন দেয়া যাক, Starbucks কাস্টমারদের জন্য লয়্যালটি প্রোগ্রাম চালু করেছে। যেখানে আপনি কফি কিনলেই “Star points” জমে, যেগুলো দিয়ে আবার ফ্রি ড্রিঙ্ক বা ডিসকাউন্ট পাওয়া যায়। এতে গ্রাহকরা প্রতিযোগীর দোকানে না গিয়ে বারবার Starbucks-এই ফিরে আসে।

আবার, Apple শুধু iPhone বিক্রি করে না। তাদের ইকোসিস্টেমiCloud, Apple Music, Apple Pay, Macbook, Apple Watch-সবকিছু একে অপরের সাথে কানেক্টেড। এতে একবার Apple ব্যবহার শুরু করলে গ্রাহকরা সহজেই অন্য ব্র্যান্ডে সরে যেতে পারে না, বরং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলে।


২. ইন্টিগ্রেটেড মার্কেটিং
মার্কেটিং মানে এখন সব দিক থেকে একসাথে কাজ করা। বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া, ইভেন্ট- সবকিছু যেন একই গল্প বলে।
যেমন, Nike তাদের “Just Do It” ক্যাম্পেইনকে একসাথে টিভি বিজ্ঞাপন, ইউটিউব ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট, স্টেডিয়াম স্পনসরশিপ, এমনকি তাদের মোবাইল অ্যাপ ও দোকানের ভেতরে ভিজ্যুয়াল ডিসপ্লেতে একইভাবে ব্যবহার করেছে। ফলে গ্রাহক যেখানেই Nike-কে পায়, তারা একই অনুপ্রেরণামূলক মেসেজ অনুভব করে-“Just Do It”।


৩. ইন্টারনাল মার্কেটিং
ব্র্যান্ড গড়ে ওঠে শুধু গ্রাহক দিয়ে নয়, ভেতরের মানুষ দিয়েও। কর্মীরা যদি ব্র্যান্ডকে ভালোবাসে, তবে সেই ভালোবাসাই পৌঁছে যায় গ্রাহকের কাছে।
যেমন, Google তার কর্মীদের শুধু কর্মচারী মনে করে না- বরং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায়। ফলে গুগলীয়ানরা যেখানে যায়, সেখানে গুগলের ইতিবাচক ভাবমূর্তি ছড়িয়ে পড়ে।


৪. সোশ্যাল রেসপন্সিবিলিটি মার্কেটিং
আজকের গ্রাহক দেখে-আপনার ব্যবসা শুধু লাভ করছে নাকি সমাজের জন্য কিছু করছে?
যেমন, Unilever গ্রামে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে Project Shakti দিয়ে। এতে শুধু কোম্পানি না, পুরো সমাজই লাভবান হয়েছে।
The Body Shop আবার পশু নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের ব্র্যান্ডকে আরও মানবিক করেছে।


কেন এটা এত জরুরি ?

✅ কারণ আজকের গ্রাহক প্রোডাক্ট কেনে না, ব্র্যান্ডের ভ্যালু কেনে।
✅ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু ভালো পণ্য না, একটা পূর্ণাঙ্গ অভিজ্ঞতা দিতে হয়।

মূলকথা, হোলিস্টিক মার্কেটিং মানে হলো- ব্র্যান্ডকে শুধু প্রোডাক্ট নয় । বরং বিশ্বাস, অভিজ্ঞতা আর মানবিক মূল্যবোধের সমন্বয়ে সাজানো এক সম্পূর্ণ জার্নি।
এখন, আপনার বিজনেসে আপনি এটাকে কিভাবে ইনটিগ্রেড করবেন, সেই প্লান করুন। আপনার নিজস্ব কোন মতামত থাকলে কমেন্টে বলুন।

দশ হাজার টাকা সমমূল্যের Philip Kotler, Kevin Keller এর Marketing Management(15th Edition) একদম ফ্রি! তে পেতে আমার ফেইসবুক এর এই পোস্ট এ কমেন্ট করতে হবে (Interested to know more..) লিখে। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/share/p/16z3nUfbag/

মিশন, ভিশন ও লক্ষ্য ছাড়া আপনি শুধু ব্যস্ত, সফল নন!

সফলতা চাইলেই আসে না-এটার জন্য প্রয়োজন স্পষ্ট দিকনির্দেশনা। ঠিক এখানেই মিশন, ভিশন এবং লক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো শুধু একটা পরিকল্পনা নয়, বরং প্রতিদিনের সিদ্ধান্ত, টিমওয়ার্ক এবং ভবিষ্যতের পথচলার মানচিত্র।


মিশন (Mission): কেন আপনি এই কাজটি করছেন?

মিশন হলো আপনার কাজের উদ্দেশ্য। এটি বলে দেয়—আপনি কার জন্য, কেন কাজ করছেন এবং কী পরিবর্তন আনতে চান। যেমনঃ

  • Daraz: “অনলাইন কেনাকাটাকে সহজ ও সবার জন্য অ্যাক্সেসযোগ্য করা।”
  • Grameenphone: “মানুষকে আরও ভালোভাবে সংযুক্ত করা।”

প্রতিদিনের কাজে এই মিশনই হয়ে ওঠে প্রেরণার উৎস।

ভিশন (Vision): আপনি কোথায় যেতে চান?

ভিশন হলো ভবিষ্যতের বড় স্বপ্ন-আপনার চূড়ান্ত লক্ষ্য। এটি ৫-১০ বছরের একটি দিকদর্শন দেয়। যেমনঃ

  • Pathao: “বাংলাদেশের সব জায়গায় দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেয়া।”
  • Bikroy: “সবার জন্য অনলাইনে কেনা-বেচার সহজ মাধ্যম তৈরি করা।”

ভিশন আপনাকে দূরদর্শী হতে শেখায় এবং বড় সিদ্ধান্তে সাহস জোগায়।

লক্ষ্য (Goal): আপনি কীভাবে সেখানে পৌঁছাবেন?

লক্ষ্যগুলো হলো সেই ছোট ছোট ধাপ যেগুলো আপনাকে ভিশনের দিকে এগিয়ে নিয়ে যায়। SMART (Specific, Measurable, Achievable, Relevant, Time-bound) লক্ষ্য হলে সাফল্য নির্ভুলভাবে মাপা যায়। যেমনঃ

  • Walton: “২০২৫ সালের মধ্যে ৫০টি দেশে পণ্য রপ্তানি।”
  • bKash: “আগামী ৩ বছরে ১০ মিলিয়ন নতুন গ্রাহক।”

ফোকাস ধরে রাখতে এই ৩টি উপাদান কীভাবে সাহায্য করে?

১. বিভ্রান্তি কমায়:

আপনার কাজ কোন দিকে এগোবে, তা বুঝতে সহায়তা করে। যেমনঃ Pickaboo সব সময় গ্রাহক সেবা কেন্দ্রিক কাজ করে, কারণ তাদের মিশন সেখানেই।

২. কঠিন সময়ে শক্তি দেয়:

আপনার “কেন” জানা থাকলে বিপদেও থামবেন না। যেমনঃ Foodpanda চ্যালেঞ্জের পরেও তাদের ভিশনের প্রতি দৃঢ় ছিল।

৩. দলগত কাজকে সহজ করে:

সবার লক্ষ্য এক হলে টিমওয়ার্ক স্বাভাবিকভাবেই গড়ে ওঠে। যেমনঃ Rangs Electronics টিম ভিশনের আলোকে কাজ করে।

৪. সাফল্য পরিমাপ করা যায়:

লক্ষ্য নির্ধারিত থাকলে বোঝা যায়-কোথায় আছেন, কতটা এগিয়েছেন।

কীভাবে নিজের মিশন, ভিশন ও লক্ষ্য তৈরি করবেন?

✅ মিশন লিখুন: আপনি কী উদ্দেশ্যে কাজ করছেন?
✅ ভিশন নির্ধারণ করুন: ৫-১০ বছরে কী অর্জন করতে চান?
✅ SMART লক্ষ্য ঠিক করুন: ছোট ছোট বাস্তব লক্ষ্য নির্ধারণ করুন।

উদাহারনসরূপ- আগামী ৪ বছরে ৫০টি নতুন মার্কেটে আমাদের প্রডাক্ট লঞ্চ করবো ।

মিশন, ভিশন ও লক্ষ্য শুধু ব্যবসার শব্দ নয়, এগুলো আপনার জন্য পথের দিশা। নিজেকে সংগঠিত রাখতে, অন্যদের অনুপ্রাণিত করতে এবং সাফল্য মাপতে এগুলোই হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার।

লেখাটি যদি আপনার কাজে লাগে, জানাতে ভুলবেন না।
-রায়হান মাহমুদ

এই ৫টি ভুল আমার ৩ কোটি টাকার ক্ষতি করেছে

আমি ব্যবসা সঠিকভাবে না বুঝেই ৩ কটি টাকা লস করেছি। আপনি কি আমার মতোই ব্যবসার শুরুতেই হোঁচট খেয়েছেন?
হয়তো ভাবছেন, “আমি এত পরিশ্রম করছি, তবু সফলতা আসছে না কেন?”
বিশ্বাস করুন, আমি চাই না কোনো উদ্যোক্তা আমার মতো পথে হেঁটে নিজের স্বপ্ন ধ্বংস করুক।

আজ আমি শেয়ার করছি ৫টি ভয়ংকর ভুল, যা আপনার ব্যবসা একদম তলিয়ে দিতে পারে- ঠিক যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল।

ভূমিকায় সময় নষ্ট না করে চলুন ঢুকে পড়ি মূল আলোচনায়।
ব্যবসার শুরুতে আমরা অনেকেই কিছু মারাত্মক ভুল করে ফেলি, যা ভবিষ্যতে ভয়ংকর চাপে ফেলে দেয়। বাজার যাচাই ছাড়াই ব্যবসা শুরু করা, প্রয়োজন ছাড়াও খরচে জড়িয়ে পড়া- এসবই আমাদের অজান্তেই ক্ষতির ফাঁদ তৈরি করে।

তাহলে চলুন চায়ের কাপে এক চুমুক দিয়ে জেনে নিই সেই ৫টি মারাত্মক ভুল যা আপনার ব্যবসা রক্ষা করতে পারে:

১. পরিকল্পনার অভাব

অনেকেই ভাবেন, “ভাল প্রোডাক্ট আছে, মানেই সেল হবে।”
কিন্তু ব্যবসা মানে যুদ্ধের মতো-পরিকল্পনা ছাড়া জেতা যায় না।

✅ উপায়: প্রতিটি ধাপের জন্য লিখিত পরিকল্পনা করুন: লক্ষ্য, বাজেট, ঝুঁকি, মার্কেট পজিশন, এবং কীভাবে লাভজনক হবেন—সব স্পষ্ট করতে হবে।


২. অযথা ব্যয় বৃদ্ধি

শুরুতেই বড় অফিস, বেশি কর্মী, বিলাসী সেটআপ- এগুলো আপনার কফিনের পেরেক হতে পারে।

✅ উপায়:ছোট পরিসরে শুরু করুন, খরচ কাটছাঁট করুন। যা দরকার, শুধু সেটায় ফোকাস করুন। সময়ের সঙ্গে ব্যবসা বড় করুন।


৩. বাজার রিসার্চ না করা

আপনি যা বানাচ্ছেন, সেটা আদৌ কেউ কিনবে কি না—জানেন তো?
বিনা যাচাইয়ে প্রোডাক্ট লঞ্চ মানে অন্ধকারে তীর ছোড়া।

✅ উপায়: মার্কেট স্টাডি করুন। গ্রাহক কী চায়, কে আপনার প্রতিযোগী, কোন সমস্যা আপনি সমাধান করছেন-এসব বুঝেই সিদ্ধান্ত নিন।


৪. গ্রাহকের চাহিদা না বোঝা

নিজের প্রোডাক্টে আপনি যতই প্রেমে পড়ুন, যদি গ্রাহকের মন না বুঝেন, ব্যবসা টিকবে না।

✅ উপায়: গ্রাহকের সঙ্গে সরাসরি কথা বলুন। ফিডব্যাক নিন, বুঝুন তারা কী চায়, কোন সমস্যা সমাধান খুঁজছে। সেখানেই আপনার সুযোগ।


৫. খরচের নিয়ন্ত্রণ না থাকা

বাজেট ছাড়া ব্যয় মানে হলো জলে টাকা ফেলা। পরে আর চালিয়ে নেওয়া সম্ভব হবে না।

✅ উপায়:
ব্যবসার প্রতিটি খরচ ট্র্যাক করুন। বাজেট তৈরি করুন এবং সেটার বাইরে যাবেন না। আয় বাড়ার সঙ্গে সঙ্গে খরচ বাড়ান — উল্টোটা নয়।


এই পাঁচটা ভুল আমাকে কাঁদিয়েছে। কিন্তু আপনি চাইলে এখনই সতর্ক হতে পারেন।
এই ভুলগুলো এড়িয়ে চললে, ইনশাআল্লাহ আপনি অনেক দূর যাবেন।
আজই আপনার ভুলগুলো চিহ্নিত করুন- এবং শেখার মধ্য দিয়েই গড়ুন এক সফল ভবিষ্যৎ।

-রায়হান মাহমুদ

একটি সঠিক টিমই আপনার উদ্যোগের ভবিষ্যৎ নির্ধারণ করে

আপনার আইডিয়া যতই অসাধারণ হোক বা আপনি যতই পরিশ্রমী হন না কেন, সঠিক টিম ছাড়া আপনার উদ্যোগ একটি বৃত্তের মধ্যে ঘুরপাক খাবে। বড় স্বপ্ন বাস্তবায়নের পেছনে থাকে একটি দক্ষ, দায়বদ্ধ এবং গোল অরিয়েন্টেড টিম। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের উদ্যোক্তারা অনেক সময় টিম গঠনে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার কারণে পুরো প্রজেক্ট ধ্বংস হয়ে যায় এবং ব্যবসা ব্যর্থতায় পর্যবসিত হয়।

পিটার ড্রাকার বলেছেন, The best way to predict the future is to create it– with the right team. অর্থাৎ, ভবিষ্যত জানতে চাইলে, সেটি তৈরি করে ফেলুন— সঠিক টিমের মাধ্যমে।

ভুল টিম = ব্যর্থ প্রজেক্ট

ওয়ারেন বাফেট বলেন বলেছেন, Price is what you pay. Value is what you get. অর্থাৎ, আপনি যা দেন, সেটা দাম। আপনি যা পান, সেটাই আসল মূল্য।

আমাদের দেশে বেশির ভাগ সময়ই দেখা যায়-উদ্যোক্তারা এলাকার ছোট ভাই, আত্মীয়, বন্ধু বা পরিচিতজনদের নিয়োগ দেন শুধুমাত্র কম বেতনে পাওয়া যায় বলে বা তারা আমার বিশ্বস্ত এরকম ধারণা থেকে। এই ভুল সিদ্ধান্তের কারণে দীর্ঘমেয়াদে প্রকল্পে বড় ধরনের ক্ষতি হয়। আপনি হয়তো ২ হাজার টাকা বাঁচালেন, কিন্তু এর বিনিময়ে হয়তো দুই কোটি টাকার ভবিষ্যৎ সম্ভাবনাকে নষ্ট করলেন।

একটি তিক্ত অভিজ্ঞতা: আদনানের গল্প

আদনান, একজন স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা। প্রযুক্তি নিয়ে কাজ করতে ভালোবাসতেন, তাই একসময় তিনি একটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ চালুর সিদ্ধান্ত নেয়। শুরুতেই সে তার পরিচিত কয়েকজন বন্ধু ও আত্মীয়কে টিমে নিয়ে নেয়-কেউ মার্কেটিং দেখবে, কেউ অ্যাপ ডেভেলপমেন্ট, আবার কেউ কাস্টমার সার্ভিস। কিন্তু বড় ভুলটা ছিল এখানেই-এই সদস্যদের কেউই সেই বিষয়ে দক্ষ বা অভিজ্ঞ ছিলেন না। কাজের প্রতি পেশাদার মনোভাবেরও ঘাটতি ছিল। শুরুতে সবকিছু ভালোই চলছিল, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই অ্যাপে সমস্যা দেখা দেয়, ব্যবহারকারীরা বিরক্ত হতে শুরু করে। কাস্টমার সার্ভিসে দ্রুত সাড়া মিলত না, আর মার্কেটিং কার্যক্রম ছিল অপরিকল্পিত। মাত্র ৬ মাসের মাথায় অ্যাপটি একাধিকবার ক্র্যাশ করে, কাস্টমার কমে যায়, এবং আদনান বাধ্য হয় পুরো প্রজেক্টটি বন্ধ করে দিতে।

সাইমন সিনেক বলেছেন, You don’t hire for skills, you hire for attitude. You can always teach skills. অর্থাৎ আপনি কেবল স্কিল দেখে নয়, আচরন/মনোভাব দেখে নিয়োগ দিন। কারণ স্কিল শেখানো যায়, আচরন/মনোভাব নয়। জ্যাক মা বলেছেন, Never hire your relatives unless they are more competent than others. অর্থাৎ, আত্মীয়কে নিয়োগ দিন তখনই, যখন সে অন্যদের চেয়ে বেশি যোগ্য।

দক্ষ টিম ছাড়া পরিকল্পনা বাস্তবায়ন হয় না:

ভালো পরিকল্পনা শুধুমাত্র কাগজে ভালো দেখায়। তার বাস্তব প্রয়োগের জন্য প্রয়োজন দক্ষ টিম মেম্বার। কো-ফাউন্ডারদের মধ্যে ভিন্ন ভিন্ন দক্ষতা থাকলে টিম ভারসাম্যপূর্ণ হয়- একজন টেকনোলজি দেখে, আরেকজন মার্কেটিং, আরেকজন অপারেশন। পাশাপাশি, যারা নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের যোগ্যতা, দায়বদ্ধতা ও কাজের প্রতি মনোভাব অবশ্যই বিবেচনায় রাখতে হবে।

স্টিভ জবস বলেছেন, Great things in business are never done by one person. They’re done by a team of people. অর্থাৎ ব্যবসায়ে বড় কিছু কখনো একজন করে হয় না-সেটা হয় একটি টিমের মাধ্যমে।”

শক্তিশালী টিম গঠনের ৬টি কৌশল

  1. কো-ফাউণ্ডারদের ভিন্ন ভিন্ন দক্ষতায় নির্বাচন করুন: একজন প্রোডাক্টে ভালো, অন্যজন বিজনেস ডেভেলপমেন্টে-এই কম্বিনেশন টিমকে এগিয়ে নেয়।
  2. যোগ্যতা আগে, সম্পর্ক পরে: আত্মীয় বা বন্ধুকে নয়, এমন মানুষকে নিন যিনি কাজ জানেন, এবং দায় নিয়ে করবেন।
  3. চাকরির আগে পরীক্ষার সুযোগ দিন: ইন্টার্নশিপ বা প্রজেক্ট ভিত্তিক কাজ দিয়ে যাচাই করুন।
  4. মনোভাবকে গুরুত্ব দিন: শুধু স্কিল থাকলেই হবে না, টিমওয়ার্ক ও সমস্যা সমাধানে আগ্রহী এমন কাউকে বেছে নিন।
  5. যোগ্য বেতন নিশ্চিত করুন: দক্ষ লোককে ধরে রাখতে চাইলে ভালো পারিশ্রমিক দিন। এতে তারা আরও দায়বদ্ধ হয়ে কাজ করবে।
  6. টিম কেমিস্ট্রি এবং কমিউনিকেশন গুরুত্ব দিন: টিমের সদস্যরা একে অপরকে সম্মান করে, এমন পরিবেশে বড় সাফল্য আসে।

আপনি একা কিছুদূর যেতে পারবেন, কিন্তু অনেকদূর যেতে চাইলে টিম চাই–সঠিক, দায়বদ্ধ, দক্ষ এবং একে অপরের প্রতি সম্মানবোধসম্পন্ন। একটি ভালো টিম না থাকলে, ভালো পরিকল্পনাও মাঠে মারা যাবে। তাই টিম গঠনের ক্ষেত্রে কোনো আপস করবেন না। ভবিষ্যতের সফলতাই এর বিনিময়।

লেখাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনি যদি পরবর্তী কোনো বিষয়ের ওপর জানতে চান, তাও জানাতে পারেন।
_
রায়হান মাহমুদ

ধনী হওয়া ভাগ্যের ব্যাপার নয়, এটা পরিকল্পনার ফল

আমাদের জীবনে টাকার গুরুত্ব অপরিসীম। কিন্তু খেয়াল করেছেন কি-আয় করার পরও মাস শেষে হাতে তেমন কিছুই থাকে না? কেন? কারণ আমরা বেশিরভাগই আয়ের সঙ্গে স্ট্যাটাস মেলাতে গিয়ে এমন এক অর্থ ফাঁদে পড়ি, যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে।

একটা বিষয় পরিষ্কার করে বলি-টাকা যেমন আসে একদিকে, তেমনি খরচ হয় আরেকদিক দিয়ে। আর মাঝখান দিয়ে চুপিচুপি ঢুকে পড়ে ট্রাপ নামের অপ্রয়োজনীয় খরচগুলো।

চলুন বুঝি ৪টি ট্র্যাপের জানালার গল্প:

১. আয়ের জানালা

এটা আমাদের মূল ইনকামের দরজা। চাকরি হোক, ব্যবসা হোক, ফ্রিল্যান্সিং হোক-সব আয় আসে এখান থেকে। আপনি সময় দেন, শ্রম দেন, তারপর টাকা আসে।

২. ব্যয়ের জানালা

এই জানালা দিয়ে বেরিয়ে যায় ঘরভাড়া, বাজার খরচ, বিদ্যুৎ বিল-সব প্রয়োজনীয় খরচ। দুঃখের বিষয়, অনেকেই ভাবে “টাকা মানেই বিল পরিশোধ করার জিনিস!”
ফলে তারা যত আয়ই করুক না কেন, সবটাই এখানে খরচ হয়ে যায়।

৩. ট্রাপের জানালা

এই জানালাটাই সবচেয়ে বিপজ্জনক। এখান দিয়ে ঢোকে অপ্রয়োজনীয় খরচ, শো-অফ, বিলাসিতা, অন্যকে দেখানোর প্রতিযোগিতা।
“মাঝে মাঝে মনে হয়, স্ট্যাটাস ধরে রাখতে গিয়ে আমি নিজেই একটা স্ট্যাচু হয়ে গেছি!” মধ্যবিত্তরা এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
লোন নিয়ে গাড়ি কেনা, জমি বিক্রি করে বিদেশ ঘোরা, না-থাকা টাকায় ‘ধনী’ সাজার চেষ্টা—এই সব খরচ আসলে একেকটা ফাঁদ।
ফলাফল? ঋণের চাপ, মানসিক অশান্তি, সংসারে টানাপোড়েন।

৪. গুপ্ত সম্পদের জানালা

এই জানালা দিয়ে আসে ‘আসল’ ধনীদের আয়। বাড়িভাড়া, ব্যবসা, শেয়ার, বিনিয়োগ-এসব থেকে আসে নিয়মিত আয়, যা তাদের জীবন চালায়।

👉 “ধনীরা জানে, টাকার সবচেয়ে ভালো কাজ হলো আরেকটা টাকা তৈরি করা।”

তাহলে সমস্যা কোথায়?

দরিদ্ররা সব টাকা ব্যয়ের জানালায় খরচ করে ফেলে।
আর মধ্যবিত্তরা খরচের সঙ্গে সঙ্গে ট্রাপেও পড়ে যায়।
ফলে তাদের সঞ্চয় হয় না, বরং ঋণ বাড়ে।
এভাবে একসময় তারা দরিদ্র হয়ে পড়ে।

সত্যি বলতে, মধ্যবিত্ত শ্রেণি দিন দিন বিলুপ্তির পথে।

তাহলে বাঁচার উপায় কী?

✅ অপ্রয়োজনীয় খরচ কমান
✅ শো-অফ করা বন্ধ করুন
✅ গুপ্ত সম্পদের জানালা তৈরি করুন

আপনার লক্ষ্য হওয়া উচিত-আপনার সম্পদ থেকে পাওয়া আয় যেন আপনার মাসিক খরচের চেয়ে বেশি হয়।
সেটা হলেই আপনি আসল অর্থে স্বাধীন, নিরাপদ, এবং ধনী হবেন।


“ধনী হতে চান? আয় করুন ৩০%, আর বাকি ৭০% ব্যয় করুন বুদ্ধি দিয়ে।”
“ধনী দেখানোর চেয়ে ধনী হওয়াটা অনেক বেশি শান্তির।”

-রায়হান মাহমুদ