আমাদের বিজনেস পণ্য ক্রয় এবং বিক্রয় এর ক্ষেত্রে দরদাম একটি সাধারণ বিষয়।
সাধারণত আমরা কি প্রাকটিস করি, কিনতে গেলে আমরা কম দাম বলি, আর বিক্রি করতে গেলে বেশি দাম চাই। তারপর ধীরে ধীরে দরদাম করে “নিজের কাঙ্ক্ষিত দামে” পণ্যটা নেই বা দিই।
কিন্তু জানেন কি❓
রাসুলুল্লাহ ﷺ আমাদেরকে এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন ।
একদিন একজন মহিলা সাহাবিয়া যার নাম কায়লা রা. (মহিলা সাহাবি এবং তিনি একজন ব্যাবসায়ী ছিলেন) উমরার সময় রাসুল ﷺ-কে জিজ্ঞেস করলেন-
“আমি যখন কিনি, কম দাম বলি, তারপর বাড়াতে বাড়াতে কাঙ্ক্ষিত মূল্যে গিয়ে পৌঁছাই। আবার যখন বিক্রি করি, বেশি দাম চাই, তারপর কমাতে কমাতে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি করি।”
রাসুল ﷺ তাকে বললেন- “হে কায়লা! তুমি এমন করো না। তুমি যখন কিছু কিনতে যাবে, তখন সরাসরি তোমার কাঙ্ক্ষিত দামটাই বলবে-হোক সেটা দেওয়া হোক বা না দেওয়া হোক। আর যখন কিছু বিক্রি করবে, তখনও কাঙ্ক্ষিত দামটাই চাইবে-হোক সেটা নেওয়া বা না নেওয়া।”-(ইবনে মাজাহ, হাদিস: ২২০৪)
এখান থেকে আমরা কী শিখব?
1️⃣ ব্যবসায় সততা জরুরি।
2️⃣ দরদামে চালাকি বা ফাঁকি নয়, বরং স্পষ্টভাবে নিজের চাওয়াটা বলা উচিত।
3️⃣ ক্রেতা বা বিক্রেতা-দুই পক্ষেরই অধিকার ও সম্মান বজায় রাখা দরকার।
4️⃣ বেশি লোভ না করে, ন্যায্য লাভেই বরকত আছে।
ইসলামে ব্যবসা শুধু টাকা আয়ের মাধ্যম নয়, বরং ইবাদতেরও অংশ। তাই কেনা-বেচায় সত্যবাদিতা ও সরলতা বজায় রাখলে তাতে আল্লাহর বরকত নেমে আসে।




