সফলতা চাইলেই আসে না-এটার জন্য প্রয়োজন স্পষ্ট দিকনির্দেশনা। ঠিক এখানেই মিশন, ভিশন এবং লক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো শুধু একটা পরিকল্পনা নয়, বরং প্রতিদিনের সিদ্ধান্ত, টিমওয়ার্ক এবং ভবিষ্যতের পথচলার মানচিত্র।
মিশন (Mission): কেন আপনি এই কাজটি করছেন?
মিশন হলো আপনার কাজের উদ্দেশ্য। এটি বলে দেয়—আপনি কার জন্য, কেন কাজ করছেন এবং কী পরিবর্তন আনতে চান। যেমনঃ
- Daraz: “অনলাইন কেনাকাটাকে সহজ ও সবার জন্য অ্যাক্সেসযোগ্য করা।”
- Grameenphone: “মানুষকে আরও ভালোভাবে সংযুক্ত করা।”
প্রতিদিনের কাজে এই মিশনই হয়ে ওঠে প্রেরণার উৎস।
ভিশন (Vision): আপনি কোথায় যেতে চান?
ভিশন হলো ভবিষ্যতের বড় স্বপ্ন-আপনার চূড়ান্ত লক্ষ্য। এটি ৫-১০ বছরের একটি দিকদর্শন দেয়। যেমনঃ
- Pathao: “বাংলাদেশের সব জায়গায় দ্রুত ও সহজে সেবা পৌঁছে দেয়া।”
- Bikroy: “সবার জন্য অনলাইনে কেনা-বেচার সহজ মাধ্যম তৈরি করা।”
ভিশন আপনাকে দূরদর্শী হতে শেখায় এবং বড় সিদ্ধান্তে সাহস জোগায়।
লক্ষ্য (Goal): আপনি কীভাবে সেখানে পৌঁছাবেন?
লক্ষ্যগুলো হলো সেই ছোট ছোট ধাপ যেগুলো আপনাকে ভিশনের দিকে এগিয়ে নিয়ে যায়। SMART (Specific, Measurable, Achievable, Relevant, Time-bound) লক্ষ্য হলে সাফল্য নির্ভুলভাবে মাপা যায়। যেমনঃ
- Walton: “২০২৫ সালের মধ্যে ৫০টি দেশে পণ্য রপ্তানি।”
- bKash: “আগামী ৩ বছরে ১০ মিলিয়ন নতুন গ্রাহক।”
ফোকাস ধরে রাখতে এই ৩টি উপাদান কীভাবে সাহায্য করে?
১. বিভ্রান্তি কমায়:
আপনার কাজ কোন দিকে এগোবে, তা বুঝতে সহায়তা করে। যেমনঃ Pickaboo সব সময় গ্রাহক সেবা কেন্দ্রিক কাজ করে, কারণ তাদের মিশন সেখানেই।
২. কঠিন সময়ে শক্তি দেয়:
আপনার “কেন” জানা থাকলে বিপদেও থামবেন না। যেমনঃ Foodpanda চ্যালেঞ্জের পরেও তাদের ভিশনের প্রতি দৃঢ় ছিল।
৩. দলগত কাজকে সহজ করে:
সবার লক্ষ্য এক হলে টিমওয়ার্ক স্বাভাবিকভাবেই গড়ে ওঠে। যেমনঃ Rangs Electronics টিম ভিশনের আলোকে কাজ করে।
৪. সাফল্য পরিমাপ করা যায়:
লক্ষ্য নির্ধারিত থাকলে বোঝা যায়-কোথায় আছেন, কতটা এগিয়েছেন।
কীভাবে নিজের মিশন, ভিশন ও লক্ষ্য তৈরি করবেন?
✅ মিশন লিখুন: আপনি কী উদ্দেশ্যে কাজ করছেন?
✅ ভিশন নির্ধারণ করুন: ৫-১০ বছরে কী অর্জন করতে চান?
✅ SMART লক্ষ্য ঠিক করুন: ছোট ছোট বাস্তব লক্ষ্য নির্ধারণ করুন।
উদাহারনসরূপ- আগামী ৪ বছরে ৫০টি নতুন মার্কেটে আমাদের প্রডাক্ট লঞ্চ করবো ।
মিশন, ভিশন ও লক্ষ্য শুধু ব্যবসার শব্দ নয়, এগুলো আপনার জন্য পথের দিশা। নিজেকে সংগঠিত রাখতে, অন্যদের অনুপ্রাণিত করতে এবং সাফল্য মাপতে এগুলোই হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার।
লেখাটি যদি আপনার কাজে লাগে, জানাতে ভুলবেন না।
-রায়হান মাহমুদ








No comment yet, add your voice below!