জামিল চেয়ারে হেলান দিয়ে ভাবছিল- “একটা নতুন ওয়্যারলেস হেডফোন কিনলে কেমন হয়?”
সে গুগলে খুঁজলো না, কাউকে বললোও না । শুধু মনে মনে ভাবলো ।
কিছুক্ষণ পর, ফেসবুক স্ক্রল করতে গিয়ে সে অবাক! ঠিক সেই হেডফোনের বিজ্ঞাপন সামনে ভেসে উঠলো। “আরে… ফেসবুক কি আমার মনের কথা শুনে ফেললো নাকি?”
আসলে ফেসবুক জামিলের মনের কথা পড়ে ফেলে না।
এটা ঘটে কিছু স্মার্ট মার্কেটিং কৌশল আর মস্তিষ্কের মনস্তত্ত্ব মিলিয়ে:
কেন এমন হয়?
1️⃣ দ্য বাডার-মাইনহফ ফেনোমেনন (The Baader-Meinhof Phenomenon / Frequency Illusion):
আপনি যখন প্রথম কোনো প্রোডাক্ট নিয়ে ভাবেন বা খেয়াল করেন, তখন আপনার মস্তিষ্ক সেটার প্রতি বেশি সচেতন হয়ে যায়।
আসলে বিজ্ঞাপনটা আগেও চলছিল, কিন্তু এখন আপনার নজরে পড়ছে বেশি।
উদাহরণ: আপনি নাইকি জুতো কেনার কথা ভাবলেন → হঠাৎ দেখলেন চারপাশে শুধু নাইকি বিজ্ঞাপন।
2️⃣ রিটার্গেটিং ও রিমার্কেটিং অ্যাডস (Retargeting & Remarketing Ads):
আপনি যদি আগে কখনো গুগল, অ্যামাজন বা অন্য কোনো ওয়েবসাইটে প্রোডাক্ট খুঁজে থাকেন, তাহলে কুকিজ (cookies) সেটা লগ করে রাখে।
তারপর গুগল অ্যাডস, ফেসবুক পিক্সেল বা টিকটক পিক্সেল আপনাকে ইন্টারনেটে বারবার সেই বিজ্ঞাপন দেখায়।
এজন্যই মনে হয় প্রোডাক্টটা আপনাকে “তাড়া করছে”।
3️⃣ লুকঅ্যালাইক অডিয়েন্স টার্গেটিং (Lookalike Audience Targeting):
আপনি সার্চ না করলেও, ফেসবুক/ইনস্টাগ্রাম আপনার আগ্রহ, আচরণ, বয়স, অবস্থান এমনকি আপনার বন্ধুদের এক্টিভিটি থেকেও আন্দাজ করতে পারে।
উদাহরণ: আপনি যদি ফিটনেস নিয়ে কথা বলেন বা জিম পেজ ফলো করেন, তবে সার্চ না করেই প্রোটিন পাউডারের বিজ্ঞাপন সামনে চলে আসবে।
4️⃣ ভয়েস ও কনটেক্সচুয়াল ডেটা (Voice & Contextual Data– বিতর্কিত কিন্তু বাস্তবসম্মত):
কিছু অ্যাপ মাইক্রোফোন পারমিশন নেয়, এজন্য অনেকের সন্দেহ হয় যে তারা কথোপকথন শোনে।
তবে বেশিরভাগ ক্ষেত্রে বিজ্ঞাপন আসে আপনার চ্যাট, ব্রাউজিং, লোকেশন বা বন্ধুদের এক্টিভিটির সূত্র ধরে।
উদাহরণ: আপনি যদি বন্ধুর সাথে বালি ট্যুর নিয়ে কথা বলেন → পরদিন হোটেল বিজ্ঞাপন পেয়ে যান। (আসলে কারণ হয়তো আপনার বা বন্ধুর সার্চ হিষ্ট্রি)।
5️⃣ প্রেডিক্টিভ এআই মার্কেটিং (Predictive AI Marketing)
গুগল ও মেটা (ফেসবুক) কোটি কোটি ডেটা ব্যবহার করে আগে থেকেই আন্দাজ করে আপনি কী কিনতে পারেন।
তারা আপনার বয়স, ব্রাউজিং হিষ্ট্রি, আগ্রহ, ক্রয়-প্যাটার্নসহ লক্ষ লক্ষ ডেটা বিশ্লেষণ করে।
তাই বিজ্ঞাপনগুলোকে মনে হয় যেন মাথার ভেতর থেকে বের হয়ে এসেছে।
so, আপনিও চাইলে এই একই কৌশলগুলো ব্যবহার করে আপনার প্রোডাক্টকে গ্রাহকের সামনে হাজির করতে পারেন- যেভাবে জামিল হেডফোনের বিজ্ঞাপন দেখলো।


