আগে ব্যবসা মানেই ছিলো প্রোডাক্ট তৈরি করা আর সেটা গ্রাহকের হাতে তুলে দেওয়া। বিজ্ঞাপন মানেই ছিলো টিভি বা পোস্টার, যেখানে একমুখীভাবে বার্তা পৌঁছে দেওয়া হতো। কিন্তু আজকের দুনিয়া একেবারেই বদলে গেছে।

এখন গ্রাহক শুধু “একটা প্রোডাক্ট” খুঁজে না।
সে খুঁজে বিশ্বাস, অভিজ্ঞতা, সম্পর্ক, আর মূল্যবোধ।

ধরুন, আপনি একটা মোবাইল কিনছেন।
আপনি শুধু মোবাইলের ফিচার দেখবেন না, ব্র্যান্ডের সার্ভিস, কাস্টমার কেয়ার, তাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি- সবই আপনার সিদ্ধান্তে প্রভাব ফেলবে।

এই জন্যই এখনকার যুগকে বলা হয় Holistic Marketing Era– যেখানে মার্কেটিং মানে শুধু বিজ্ঞাপন নয়, বরং ব্যবসার প্রতিটি দিককে (গ্রাহক, কর্মচারী, সমাজ, পরিবেশ) একসাথে যুক্ত করে একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা তৈরি করা।

Philip Kotler যেটাকে সুন্দরভাবে বলেছেন:
“Holistic Marketing is based on the development, design and implementation of marketing programs, processes and activities that recognise their breadth and interdependencies.”


হোলিস্টিক মার্কেটিং- মূলত ৪ টি পিলার এর উপরে দাঁড়িয়ে আছেঃ

১. রিলেশনশিপ মার্কেটিং
গ্রাহকের সাথে একবার বিক্রি করে ভুলে গেলে চলবে না। বরং দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করতে হবে।

একটা উদাহারন দেয়া যাক, Starbucks কাস্টমারদের জন্য লয়্যালটি প্রোগ্রাম চালু করেছে। যেখানে আপনি কফি কিনলেই “Star points” জমে, যেগুলো দিয়ে আবার ফ্রি ড্রিঙ্ক বা ডিসকাউন্ট পাওয়া যায়। এতে গ্রাহকরা প্রতিযোগীর দোকানে না গিয়ে বারবার Starbucks-এই ফিরে আসে।

আবার, Apple শুধু iPhone বিক্রি করে না। তাদের ইকোসিস্টেমiCloud, Apple Music, Apple Pay, Macbook, Apple Watch-সবকিছু একে অপরের সাথে কানেক্টেড। এতে একবার Apple ব্যবহার শুরু করলে গ্রাহকরা সহজেই অন্য ব্র্যান্ডে সরে যেতে পারে না, বরং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলে।


২. ইন্টিগ্রেটেড মার্কেটিং
মার্কেটিং মানে এখন সব দিক থেকে একসাথে কাজ করা। বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া, ইভেন্ট- সবকিছু যেন একই গল্প বলে।
যেমন, Nike তাদের “Just Do It” ক্যাম্পেইনকে একসাথে টিভি বিজ্ঞাপন, ইউটিউব ভিডিও, সোশ্যাল মিডিয়া পোস্ট, স্টেডিয়াম স্পনসরশিপ, এমনকি তাদের মোবাইল অ্যাপ ও দোকানের ভেতরে ভিজ্যুয়াল ডিসপ্লেতে একইভাবে ব্যবহার করেছে। ফলে গ্রাহক যেখানেই Nike-কে পায়, তারা একই অনুপ্রেরণামূলক মেসেজ অনুভব করে-“Just Do It”।


৩. ইন্টারনাল মার্কেটিং
ব্র্যান্ড গড়ে ওঠে শুধু গ্রাহক দিয়ে নয়, ভেতরের মানুষ দিয়েও। কর্মীরা যদি ব্র্যান্ডকে ভালোবাসে, তবে সেই ভালোবাসাই পৌঁছে যায় গ্রাহকের কাছে।
যেমন, Google তার কর্মীদের শুধু কর্মচারী মনে করে না- বরং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায়। ফলে গুগলীয়ানরা যেখানে যায়, সেখানে গুগলের ইতিবাচক ভাবমূর্তি ছড়িয়ে পড়ে।


৪. সোশ্যাল রেসপন্সিবিলিটি মার্কেটিং
আজকের গ্রাহক দেখে-আপনার ব্যবসা শুধু লাভ করছে নাকি সমাজের জন্য কিছু করছে?
যেমন, Unilever গ্রামে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে Project Shakti দিয়ে। এতে শুধু কোম্পানি না, পুরো সমাজই লাভবান হয়েছে।
The Body Shop আবার পশু নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের ব্র্যান্ডকে আরও মানবিক করেছে।


কেন এটা এত জরুরি ?

✅ কারণ আজকের গ্রাহক প্রোডাক্ট কেনে না, ব্র্যান্ডের ভ্যালু কেনে।
✅ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু ভালো পণ্য না, একটা পূর্ণাঙ্গ অভিজ্ঞতা দিতে হয়।

মূলকথা, হোলিস্টিক মার্কেটিং মানে হলো- ব্র্যান্ডকে শুধু প্রোডাক্ট নয় । বরং বিশ্বাস, অভিজ্ঞতা আর মানবিক মূল্যবোধের সমন্বয়ে সাজানো এক সম্পূর্ণ জার্নি।
এখন, আপনার বিজনেসে আপনি এটাকে কিভাবে ইনটিগ্রেড করবেন, সেই প্লান করুন। আপনার নিজস্ব কোন মতামত থাকলে কমেন্টে বলুন।

দশ হাজার টাকা সমমূল্যের Philip Kotler, Kevin Keller এর Marketing Management(15th Edition) একদম ফ্রি! তে পেতে আমার ফেইসবুক এর এই পোস্ট এ কমেন্ট করতে হবে (Interested to know more..) লিখে। আমার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/share/p/16z3nUfbag/

Recommended Posts

1 Comment

  1. important for every business owners.


Add a Comment

Your email address will not be published. Required fields are marked *